চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকাল ৫টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা যুবদলের উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বিকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার ও সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু। পরে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। দেশের সব সংকটে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামীতেও দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল সদা প্রস্তুত।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার, জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার, সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও আরিফুরজামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী রবিউল মল্লিক ও বকুল হোসেন বকুল, সহ-সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মালিক রাহাত হাসান রাজীব, চুয়াডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান হক, আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মিন্টু, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রোহিতুজ্জামান রোহিত, চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাসু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোস্তফা কামালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights