চুয়াডাঙ্গায় ১০ দফা দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নিত্য-প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি উপকরণের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। শনিবার দুপর ২টায় চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচি পালন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য খোন্দকার আব্দুল জব্বার সোনার সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন কাউন্সিলের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফউজ্জামান শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহাজাহান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights