চেক জালিয়াতি মামলার পলাতক দুই আসামি গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলার চেক জালিয়াতি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার ভোরে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বগুড়া জেলার কাহালু উপজেলার লোহাজাল গ্রামের মঈন উদ্দিন ও তার স্ত্রী আছমা খাতুন।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, মঈন উদ্দিন ও তার স্ত্রী আছমা খাতুন বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে চেক জালিয়াতি করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেন। পরে ভুক্তভোগীরা থানায় ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালে পাঁচটি মামলা দায়ের করেন।
এসব মামলায় আদালত তাদের ৩ বছর ৩ মাসের কারাদণ্ড ও ৬৬ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করে পাঁচটি ওয়ারেন্ট ইস্যু করেন। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তারা। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রবিবার ভোরে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করে। পরে বগুড়ার কাহালু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights