মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

মাদারীপুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দিন বেপারী (৩৪) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কৃষক ভদ্রখোলা এলাকার রাজ্জাক ব্যাপারী ছেলে।

জানা যায়, সকালে কৃষক আলাউদ্দিন তার বাড়ির পাশে নিজের চাষাবাদি জমিতে পানি দেওয়ার জন্য যান। এ সময় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights