চোরাই পথে ভারতে যাওয়ার সময় নারীসহ ৪ জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় এক নারীসহ ৪ জনকে আটক করেছে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা।

মহেশপুর ৫৮-বিজিবি ক্যাম্প সুত্রে জানা গেছে, সোমবার রাতে মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় খুলনার ডুমুরিয়া উপজেলার সুশেন কুমার রায় (২৩), সিলেট জেলার সদর উপজেলার সামাদ ইসলাম (২৪), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া গ্রামের শুকি রায় অধিকারী (৫৫)প-সহ এক নারীকে আটক করা হয়। আটক কৃতদেরকে মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights