চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ?

অনলাইন ডেস্ক
চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের প্লে-অফের লড়াই শেষ হয়েছে, এবার অপেক্ষা মূল পর্বের ড্রয়ের। আজ মোনাকোর গ্রিমালদি ফোরামে বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হবে ২০২৬-২৭ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ড্র।

২০২৪-২৫ মৌসুম থেকে ৩৬ দলের নতুন কাঠামোয় শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগ। আগের মতো গ্রুপ পর্ব না থাকায় এবারও থাকছে না আলাদা কোনো গ্রুপ। ড্রয়ের মাধ্যমে প্রতিটি দলের জন্য নির্ধারিত হবে আট প্রতিপক্ষ। এর মধ্যে চার দলের বিপক্ষে ঘরের মাঠে এবং চার দলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে প্রতিটি ক্লাব।

যেভাবে হবে ড্র

এবারের ড্রয়ের বড় বৈশিষ্ট্য হলো, দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণে সরাসরি সফটওয়্যারের সহায়তা নেওয়া হবে। প্রথমে প্রথম পাত্র থেকে একটি দলের নাম হাতে তুলে নেওয়া হবে। এরপর বিশেষ সফটওয়্যার দ্রুত হিসাব করে জানিয়ে দেবে সেই দলের আট প্রতিপক্ষ কারা হবে। একই সঙ্গে কোন দলের বিপক্ষে ঘরের মাঠে এবং কার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ হবে, সেটিও নির্ধারণ করা হবে।

এরপর পর্যায়ক্রমে অন্য পাত্রগুলোর দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে। প্রতিটি পাত্র থেকে একটি দল অন্য প্রতিটি পাত্র থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে।

অর্থাৎ চার পাত্রের প্রতিটিতে থাকা দলগুলোর জন্য মোট আটটি করে ম্যাচ নির্ধারিত হবে। তবে ড্রয়ের ক্ষেত্রে কিছু বিধিনিষেধও থাকছে।

একই দেশের দুটি ক্লাব পরস্পরের মুখোমুখি হবে না।
কোনো দল একই দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।
প্রতিটি পাত্র থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে প্রতিটি দল।
সফটওয়্যারই প্রতিপক্ষের পাশাপাশি হোম ও অ্যাওয়ে ম্যাচের হিসাব নির্ধারণ করবে।
সরাসরি লিগ পর্বে ২৯ দল

ঘরোয়া লিগে গত মৌসুমের পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি দল সরাসরি লিগ পর্বে জায়গা পেয়েছে। বাকি সাতটি দল এসেছে বাছাইপর্বের প্লে-অফ থেকে।

ইংল্যান্ড : আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

স্পেন : বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস।

ইতালি : ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো।

জার্মানি : বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।

ফ্রান্স : পিএসজি, লাঁস ও লিল।

পর্তুগাল : পোর্তো ও স্পোর্তিং সিপি।

নেদারল্যান্ডস : পিএসভি ও ফেইনুর্ড।

এ ছাড়া বেলজিয়ামের ব্রুগা, তুরস্কের গালাতাসারাই, ইউক্রেনের শাখতার এবং চেক প্রজাতন্ত্রের স্লাভিয়া প্রাগও সরাসরি লিগ পর্বে খেলবে।

প্লে-অফ থেকে সাত দল

বাছাইপর্বের প্লে-অফের ফলাফলের ওপর নির্ভর করে লিগ পর্বের বাকি সাতটি জায়গা পূরণ হয়েছে। প্লে-অফ থেকে আসা দলগুলোর মধ্যে রয়েছে সাবাহ, বোডো/গ্লিমট, লাস্ক, এইকে এথেন্স অথবা লেভস্কি সোফিয়া, ভাইকিং অথবা দিনামো জাগরেব, সেলিয়ে অথবা স্লোভান ব্রাতিস্লাভা এবং লিওঁ অথবা ফেনেরবাচে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights