চ্যাম্পিয়ন্স লিগে বর্ষসেরা নির্বাচিত মেসির যে গোল (ভিডিও)

অনলাইন ডেস্ক

ফরাসি ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমটা ভালো কাটেনি আর্জেন্টাইন সুপারস্টার স্টার লিওনেল মেসির। তবে পারফরম্যান্সে উজ্জ্বল থাকা লিওনেল মেসি প্রতিবারের মতো এবারও ধরে রেখেছেন নিজের ব্যক্তিগত একটি অর্জন।

সমর্থকদের ভোটে গত আসরের সেরা নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা অধিনায়কের গোল।

বেনফিকার বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম লেগের ম্যাচে গোলটি করেন মেসি। ২২তম মিনিটে ডি বক্সের ঠিক সামনে থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। পরবর্তীতে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়।
২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করেন উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোটের ব্যবস্থা করা হয়। বিশেষজ্ঞদের বিবেচনায় আসরের সেরা হয় ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টার গোলটি করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার।

সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা করে নিয়েছে হালান্ডের গোলটি। তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে করা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের করা গোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights