রামচরণের মেয়ের জন্য কোটি রুপির যে উপহার পাঠালেন মুকেশ আম্বানী

অনলাইন ডেস্ক

বিয়ের ১০ বছরের মাথায় কন্যাসন্তানের জন্ম। ২০ জুন বাবা-মা হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রামচরণ ও তার স্ত্রী উপসনা। দাদা চিরঞ্জীবী নাম দিয়েছেন ‘মেগা প্রিন্সেস’। প্রায় ১০ দিন পার করে মেয়ের নামকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা অনুষ্ঠানটি হয় রামচরণের শ্বশুরবাড়িতে।

দক্ষিণের মেগা তারকা রামচরণ। তার মেয়ের জন্মের খবর পেয়ে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন ভারতের নামজাদা তারকারা। হাসপাতালে ‘মেগা প্রিন্সেস’কে দেখতে ছুটে গিয়েছিলেন আল্লু অর্জুন। এবার তারকা-কন্যার নামকরণ অনুষ্ঠান উপলক্ষে উপহার পাঠালেন ভারতের অন্যতম ধনী পরিবার আম্বানী। মুকেশ আম্বানী ও নীতা আম্বানীর পক্ষ থেকে পাঠানো হল স্বর্ণের দোলনা। এই দোলনার দাম শুনলে বিস্মিত হতে পারেন অনেকেই!

মেয়েকে নিয়ে বাড়ি ফেরার সময় সাংবাদিকদের মুখোমুখি হন রামচরণ। অভিনেতা বলেন, “আমার সমস্ত অনুরাগীদের ধন্যবাদ। গোটা ভারত থেকে যেসব শুভানুধ্যায়ী আমাকে শুভেচ্ছা পাঠিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ।”
বাবা হওয়ার পর বিশেষ উপহার পান তার প্রিয় ‘আরআরআর’-এর টিমের এক সদস্যের কাছে থেকেই। রামচরণের কন্যাসন্তানের জন্ম উপলক্ষে একটি বিশেষ সুর বেঁধেছেন ‘নাটু নাটু’ খ্যাত গায়ক কালা ভৈরব। সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় কালা ভৈরবের বাঁধা সেই সুর সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন রামচরণ। বাবা হওয়ার পরে ‘আরআরআর’ তারকাকে প্রায় এক মিনিট দৈর্ঘ্যের এই সুর উপহার দিয়েছেন ‘নাটু নাটু’ গানের গায়ক।

এবার রাজকীয় উপহার এল ভারতের অন্যতম ধনী পরিবারের পক্ষ থেকে। স্বর্ণ দিয়ে তৈরি ওই দোলনার দাম প্রায় কোটি রুপি। যদিও এই প্রসঙ্গে রিপোর্ট লেখা পর্যন্ত কোনও মন্তব্য করেননি রামচরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights