ছাত্র আন্দোলনে হামলায় নেতৃত্ব দানকারী টিটু ঢাকায় গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাইমচরে ও ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট ছাত্র-জনতার উপর হামলায় নেতৃত্বদানকারী হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন টিটু হাওলাদারকে মঙ্গলবার ঢাকায় গ্রেফতার করা হয়েছে।

রাজধানীর পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পল্টন মডেল থানার ওসি কাজী নাসের খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া হাইমচর থানার তদন্ত কর্মকর্তা অলিউল্লাহও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিটু হাওলাদার হাইমচরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।

উল্লেখ্য, ইতোপূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে প্রভাব খাটিয়ে হাইমচর নতুন হাওলাদার বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী মানিক হত্যার মাস্টারমাইন্ড টিটু তার নিজের নাম পুলিশের চার্জশিট থেকে কেটে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights