যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদকে সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে। মঙ্গলবার দুপুরে দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরলে জগন্নাথপুর পৌর পয়েন্টে তাকে সংবর্ধনা দেয় স্থানীয় বিএনপি।

এ সময় কয়ছর বলেন, জুলুমের রাজত্ব কায়েম করতে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসী নেতাদের দেশে আসতে দেয়নি। তারা স্বাধীন দেশকে অরাজকতায় নিমজ্জিত করে রেখেছিল। গণতন্ত্রকে হত্যা করে, জুলুম, গুম, খুন, হত্যার রাষ্ট্রে পরিণত করেছিল জালিম সরকার। এই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা আসতে পেরেছি। নিজের স্বাধীন দেশে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে আসর জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। তার নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা।

এসময় যুক্তরাষ্ট্র বিএনপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights