ছিনতাইকারী চক্রের ১০ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক
চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এক কিলোমিটার রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ছিতনাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মো.ওসমান গনি (২৫), মো.দেলোয়ার হোসেন (২৫), মো.আরমান (৩১), মো.ইব্রাহিম (২৯), মো.রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো.আজগর আলী (২১), মো.ইমরান হোসেন বাপ্পী (২১), মো.সুমন (২৮) ও মো.কবির (৪২)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন জানান, রাহাত্তারপুল এলাকা থেকে ছিতনাইকারী চক্রের সক্রিয় ১০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights