ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড এলাকায় গাড়ির যাত্রী ও পথচারীদের টার্গেট ছিনতাই করে এমন চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. বাবলু (২৮), মো. আল আমিন (২২), মো. আরাফাত (২৫), মো. আরমান হোসেন (২০), মো. সুরুজ (১৯) ও মো. দেলোয়ার হোসেন (২৬)। সোমবার রাতে থেকে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ড রোডের কুলিয়ারচর পেট্রোল পাম্পের পূর্ব পাশে রাস্তার উপর ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি টিপ ছোরা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতাররা রমজান মাসে রাতের বেলায় ছিনতাই ও ডাকাতির করার টার্গেট করেছিল। বিশেষ করে নগরের বিআরটিসিগামী, সিআরবিগামী পথচারী, স্টেশন রোড ও রিয়াজউদ্দিন বাজার কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ি ও পথচারীদের টার্গেট ছিল তাদের। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights