ছোট ভাইকে হত্যার অভিযোগে তিনজন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে কুড়ালের আঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি বড়ভাই মাসুদ রানা ও ভাবি ফারহানা রীমাসহ তাদের ছেলে ফারহান আলী রনককে গ্রেফতার করেছে যৌথভাবে র‌্যাব-১৩ ও র‌্যাব-১২ সদস্যরা। আত্মগোপনে থাকা অবস্থায় শুক্রবার দিবাগত গভীর রাতে সিরাজগঞ্জ জেলা সদরের মালসা পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ দিনাজপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান।
র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুর জানায়, গোপন সংবাদে জানতে পারে যে, উক্ত চাঞ্চল্যকর হত্যার ঘটনার আসামিগণ সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র‌্যাব-১২,সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর দুটি দল শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সিরাজগঞ্জ জেলার সদরের ১৪নং ওয়ার্ডের অর্ন্তগত মালসাপাড়া এলাকা হতে যৌথ অভিযান পরিচালনা করে হত্যার প্রধান আসামি মোঃ মাসুদ রানা (৪১), মোছাঃ ফারহানা রিমা (৩৫), মোঃ ফারহান আলী রনক (১৫), দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজের মোড়কে গ্রেফতার করা হয়। আটক আসামিগণকে দিনাজপুরের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights