জনগণকে নিয়ে এলাকার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি নবীউল্লাহ নবীর

অনলাইন প্রতিবেদক
ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী যাত্রাবাড়ী থানার ৬৬ নম্বর ওয়ার্ডের অলি-গলিতে শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্যাপক গণসংযোগ করেন। এসময় এখানে বিভিন্ন নাগরিক বিড়ম্বনা ও সমস্যার কথা শোনেন তিনি।

বিজয়ী হতে পারলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দেন নবীউল্লাহ নবী। এছাড়া এ আসনের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নবীউল্লাহ নবী বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও আমার ওপর আস্থা আমাকে আশাবাদী করেছে। এই আসনের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

গণসংযোগকালে তিনি দীর্ঘদিনের জলাবদ্ধতা, গ্যাস–সংকট, বিশুদ্ধ পানির অভাব, বেকারত্ব, রাস্তাঘাটের বেহাল দশা, অপরিকল্পিত নগরায়ণ এবং ময়লার ভাগাড়ের দুর্ভোগসহ এলাকার মানুষের নানা সমস্যার কথা শোনেন এবং এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

নবীউল্লাহ নবী এসব সমস্যার টেকসই সমাধানের দাবি বাস্তবায়নে জনগণকে কথা দেন। এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights