‘জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি’

মানিকগঞ্জ প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দাবি নিয়ে মাঠে নেমেছি। আমরা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আন্দোলন করছি। আমাদের আন্দোলন হচ্ছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।

১০ দফা বাস্তবায়নের দাবিতে মানিকগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আইনজীবী ভবনের সামনে দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালিত হয়। জেলা বিএনপির সভাপতি ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আফরোজা খান রিতার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন আহমেদ যাদু, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, সদস্য সচীব তুহিনুর রহমানসহ স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights