জনগণ রাস্তায় নামলে সরকারের বিদায় ঘণ্টা বাজবে : মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘যেদিন জনগণ রাস্তায় নামবে সেদিন সরকারের বিদায় ঘণ্টা বেজে যাবে। ইনশাআল্লাহ আগামীতে আরো বড় সুসংবাদ আসছে।’ শনিবার দুপুরে এক অবস্থান কর্মসূচিতে দেশের অর্থনীতির অবস্থা, বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরে নাগরিক ঐক্যের সভাপতি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এই সরকার সবখানে দুর্বল। জনগণ বলেছিল, পাঁচ বছর টিকে থাকার কথা। আমি বলি, পাঁচ বছর টিকার কোনো কারণ নাই। যদি আমরা সবাই একসঙ্গে রাস্তায় নামি সেদিন বিদায় ঘণ্টা বেজে যাবে। মানুষ তৈরি। ওই রাস্তার দিকে তাকিয়ে আছে। সব পেশার মানুষ জেগে গেছে।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ কত ধরনের দুর্নীতি করেছে। এখন হাইকোর্ট তার সবকিছু বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন। বেনজীরের অবৈধ সম্পদ নিয়ে দুদক আগেই তদন্ত করতে চেয়েছিল, হাইকোর্টের নির্দেশের সেই তদন্ত বন্ধ হয়ে গেল- এটা কার নির্দেশ ছিল জনগণ জানতে চায়।’
জাতীয়তাবাদী মোটরচালক দলের সভাপতি সেলিম রেজা বাবুর সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন পাইলট, ভিপি ইব্রাহীম প্রমূখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights