জবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ বৃহস্পতিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রতিটি বিভাগের চূড়ান্ত ফলাফল আজ রাতেই ঘোষণা করা হবে।

এরই মধ্যে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগামীকাল বৃহস্পতিবারের ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।’

উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার একদিন পেরোনোর পরও ভোটগণনা শেষ হয়নি। নির্বাচন কমিশন জানিয়েছে, বাকি কেন্দ্রগুলোর গণনা কার্যক্রম চলছে। আজ রাতেই চূড়ান্ত ঘোষণা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights