জবির ‘ডি’ ইউনিটে পরীক্ষা কাল, প্রতি আসনে লড়বেন ৪২ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদের) ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। কাল ‘ডি’ ইউনিটে ৫৯০ টি আসনের বিপরীতে প্রতি আসনে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

এদিন সকাল সাড়ে নয়টায় প্রথম শিফটের পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা। কাল ‘ডি’ ইউনিটে ৫৯০ টি আসনের বিপরীতে মোট ২৪ হাজার ৯৫৬ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী তিনটা আলাদা শিফটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রথম শিফটে পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত এবং সর্বেশেষ তৃতীয় শিফটের পরীক্ষা বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত চলবে।

ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, পরীক্ষা আয়োজনে আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়। আগামীকাল তিন শিফটে পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এক শিফটেই হবে। পরীক্ষায় লিখিত অংশে ৪৮ নম্বর, বহুনির্বাচনী প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে। তবে বহুনির্বাচনী প্রশ্নে কোনো নেগেটিভ নম্বর থাকবে না।

উল্লেখ্য, ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরে গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

আগামী ১৫ ফেব্রুয়ারি (কলা অনুষদের) ‘বি’ ইউনিটের, ২২ ফেব্রুয়ারি (বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সাইন্স অনুষদের) ‘এ’ ইউনিটের এবং ২৮ ফেব্রুয়ারি (ব্যবসায় শিক্ষা অনুষদের) ‘সি’ ইউনিটের মধ্যে দিয়ে শেষ হবে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা।

গত ৩১ ডিসেম্বর ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদের) ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights