জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি শুরু

গাজীপুর প্রতিনিধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স (প্রফেশনাল) কোর্সে পাঠদানকারী কলেজসমূহে ২০২৫ শিক্ষাবর্ষে বিএড, বিপিএড, বিএমএড, বিএসএড, এমএড, এমএসএড, এমপিএড, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এলএলবি শেষ পর্ব, ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ভর্তি কার্যক্রমের অনলাইন প্রাথমিক আবেদন ১৭ ফেব্রুয়ারি বিকেল ৪টা থেকে শুরু হয়ে ৬ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০ টাকা আবেদনকৃত কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে অথবা সরাসরি) ৯ মার্চের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার এ তথ্য জানান।

ভর্তি প্রক্রিয়া ও মেধা তালিকা
তিনি আরও জানান, ২০২৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক পর্যায়ের উত্তীর্ণ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে আলাদাভাবে কোর্সভিত্তিক মেধা তালিকা প্রণয়ন করা হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা
উল্লেখ্য, প্রাথমিক আবেদন ফরমে আবেদনকারী কর্তৃক প্রদত্ত ছবি বা কোনো তথ্য ভুল বা অসম্পূর্ণ হলে, সেই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) “মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রাম” অপশন থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights