জবির নতুন রেজিস্ট্রার ড. গিয়াস উদ্দিন

অনলাইন ডেস্ক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন। তিনি পরিসংখ্যান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুযোগ-সুবিধা পাবেন।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিন প্রশাসনের নানা হয়রানি শিকার হয়েছিলেন। এমনকি বিভাগের চেয়ারম্যান পদ নিয়েও পোহাতে হয়েছিল ঝামেলা।

উল্লেখ্য, গত ১১ আগস্ট ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. আইনুল ইসলামের পদত্যাগের পর ১৪ আগস্ট থেকে ডেপুটি রেজিস্টার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব দেয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights