জবি গুচ্ছতে থাকবে কিনা, সিদ্ধান্ত ২২ ফেব্রুয়ারি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থাকছে কি-না, এ বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশেষ একাডেমিক সভা ডেকেছে প্রশাসন।

বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য নিশ্চিত করেন।

রেজিস্ট্রার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নিতে একটি বিশেষ একাডেমিক সভা করার কথা ছিল। এরই অংশ হিসেবে তারিখ ঠিক করে ইতিমধ্যে সব বিভাগের চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদ বলেন, সমন্বিত কর্তৃপক্ষ নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের চেয়ারম্যানের একটি মতামত নিয়েছিলাম। বিশেষ সভায় তা আলোচনা করা হবে। পাশাপাশি সমন্বিত ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরবর্তী অংশগ্রহণ নিয়ে একটি সিদ্ধান্ত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights