জবি ছাত্রদলের প্রতিবাদ র্যালি
জবি প্রতিনিধি
দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর গ্রেফতার, হামলা, গুম, শারীরিক নির্যাতনের মাধ্যমে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের অপচেষ্টার প্রতিবাদে র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।
সোমবার ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে পুরান ঢাকায় প্রতিবাদ র্যালি করেছে দলটির নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম বলেন, ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এখন সমগ্র বাংলাদেশের ভ্যানগার্ড হিসেবে পরিচিত। শিক্ষা-ঐক্য-প্রগতি আমাদের প্রধান স্লোগান, যা আমরা যথাযথভাবে ধারণ করি। ছাত্রদল সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনের, গণতন্ত্র পুনরুদ্ধার, সাধারণ মানুষের অধিকার সমুন্নত রাখার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী ভূমিকা পালন করে যাচ্ছে।
