জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবিচ্ছেদ উদযাপন করলেন নারী
অনলাইন ডেস্ক
চীনের এক নারী চার বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি ঘোষণা করে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করে তার বিবাহবিচ্ছেদ উদযাপন করেছেন।
সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি) জানিয়েছে, সং নামের ওই নারী ও তার বন্ধু লাল রঙের ব্যানার টানাই যেখানে লেখা ছিল, ‘এই বিয়ে এখানেই শেষ’ আমাদের ডিভা আবার অবিবাহিত হওয়ার জন্য উষ্ণ অভিনন্দন।
তারা আগুনের বেসিনের ওপরে পা রাখা, পরিপাটি হওয়াও জন্য পোমেলো পাতায় গোসল করা এবং একটি গান গেয়ে উদযাপন করে।
৩৪ বছর বয়সী ওই নারী একজন ফটোগ্রাফারের মাধ্যমে পুরো বিবাহবিচ্ছেদ প্রক্রিয়ার ছবি তোলার ব্যবস্থা করেন। যার মধ্যে স্বামীর কাছ থেকে বিচ্ছেদের সার্টিফিকেট পাওয়ার মুহূর্তও ছিল।
