জয়কে সময় দিচ্ছি

শোবিজ প্রতিবেদক

নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী অপু বিশ্বাস। সেই ট্রমা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তিনি। তবে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। কারণ একমাত্র পুত্র জয়কে তাঁর দেখভাল করতে হয়। অপু বিশ্বাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জয়কে (ছেলে) আমার প্রচুর সময় দিতে হয়। আসলে আমরা দুজন দুজনের সঙ্গে এত বেশি অ্যাটাচড। সম্প্রতি নতুন সিনেমার শুটিংয়ে প্রায় এক মাস দেশের বাইরে থাকতে হয়েছে আমাকে। নেপালে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার সময় ছেলেকে কাছে না পাওয়ার বিষয়টি ছিল আমার কাছে খুবই বেদনাদায়ক।’ অপু বলেন, ‘শুটিংয়ের জন্য আমাকে প্রায় এক মাস বাড়ির বাইরে থাকতে হয়েছে। ওই সময় একটা সন্তানের জন্য একজন মায়ের কী হতে পারে, সেটা আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার সন্তান প্রচুর ফোন করেছে, জানতে চেয়েছে কখন আসব। সবকিছু মিলিয়েই চিন্তিত ছিলাম। এখন সন্তানের কাছে আছি, এটাই ভালো লাগছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights