জয়পুরহাটে গাঁজাসহ গ্রেফতার ৪

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের অভিনব কায়দায় মাইক্রোবাসে লুকিয়ে পাচারের সময় প্রায় ২০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিদ্যানগর এলাকার রেহান উদ্দিনের ছেলে সোহেল রানা, হরিপুরের মৃত আব্দুল মালেকের ছেলে রুবেল মিয়া, নোয়াখালীর কোম্পানীগঞ্জের জাহাজাদপুর এলাকার মৃত নূরুল হুদার ছেলে সৈয়দ মোঃ মেহেদী হাসান ও তার ভাই সৈয়দ মোঃ আকরামুল হাসান।

র‌্যাব জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবৎ ব্রাক্ষণবাড়িয়ার সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান মাইক্রোবাসে বহন করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গতরাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডারে লুকিয়ে রাখা প্রায় ২০ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights