ফের ৪ দিনের রিমান্ডে সাবেক কাউন্সিলর বাহার

ফেনী প্রতিনিধি

গণহত্যার মামলায় গ্রেফতারকৃত আসামী সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহারকে শিহাব হত্যা মামলায় ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফেনীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগম এর আদালতে এই আদেশ দেন।

এর আগে সরোয়ার জাহান মাসুদ হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড ও সাকিব হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড সম্পূর্ণ হয়।

ফেনীর মহিপালে ৪ আগস্ট গণহত্যায় ৮ মামলার আসামি ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বাহারকে গ্রেফতার করেছে ফেনী মড়েল থানার পুলিশ। ১৫ নভেম্বর বৃহস্পতিবার সকালে ফেনী মড়েল থানা পুলিশের একটি টিম ঢাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আমির হোসেন বাহার ফেনী জেলা আওয়ামী লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন।

৪ আগস্ট ফেনীর মহিপালে ছাত্র জনতার উপর বর্ববরোচিত হামলায় নিহত ও আহত পরিবার বাদী হয়ে হত্যা ও হত্যা চেষ্টায় ৮টি মামলায় আমির হোসেন বাহারকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আমির হোসেন বাহার আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সকালে পুলিশ গোপন সংবাদ পেয়ে তাকে ঢাকার একটি বাসা থেকে গ্রেফতার করে।

ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, গ্রেফতারকৃত আমির হোসেন বাহারের বিরুদ্ধে ফেনী মড়েল থানায় হত্যাসহ ৮টি মামলা রয়েছে। ছাত্র হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ফেনীর মহিপালে গণহত্যা মামলায় জড়িতদের ধরতে নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যে বেশকয়েক জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও বাকি আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights