জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারি, এক ব্যক্তির জেল

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি করার অভিযোগে মাস্টার কম্পিউটার দোকানের মালিক শফিকুল ইসলাম মাস্টারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে তার দোকান সীলগালাও করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে পৌর শহরের রেলস্টেশন সড়কে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসাইন এই রায় দেন।

মোঃ শামীম হোসাইন জানান, শফিকুল ইসলাম মাস্টার তার নিজস্ব কম্পিউটার দোকানে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র ও মোবাইল ফোন নাম্বার ব্যবহার করে অনলাইনে মাধ্যমে বিপুল পরিমাণ টিকেট কেটে দ্বিগুন দামে বিক্রি করে আসছিলেন। তার নিজস্ব দোকানে কালো বাজারে টিকেট বেচা-কেনা হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights