জয়পুরহাটে বিএনপির লিফলেট বিতরণ

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের পূর্ব বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এসময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর রহমান বকুল, জয়পুরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. হেনা কবীর, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জয়পুরহাটের জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা আক্তার রুপালী, জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র, সিনিয়র যুগ্ম আহবায়ক আবু রাইহান উজ্বল, সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, রেজাহাত হোসেন রনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিনসহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights