জয়পুরহাটে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে মাদক মামলায় তারেক আকন্দ নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্ত তারেক আকন্দ পাঁজবিবি উপজেলার রতনপুর এলাকার এনামুল আকন্দের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন

মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালের ১৩ এপ্রিল সকালে জয়পুরহাট সদর উপজেলার পূরানাপৈল এলাকায় ফেনসিডিল পাচারের খবর আসে জেলা ডিবি পুলিশের কাছে। এমন সংবাদে ডিবি পুলিশ সেখানে অভিযান চালিয়ে হেটে যাওয়ার সময় তারেককে আটক করে তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় একই দিন সদর থানায় একটি মামলা দায়েরের পর মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights