বিজয়নগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাত (৫০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু আহম্মেদ জানান, সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালপুর এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিল ঘটনাস্হলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির চোখে আঘাতের চিহৃ রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলেছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ হবে।

ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights