জয়পুরহাটে শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জয়পুরহাটে দুস্থ ও অসহায় অটোরিকশা শ্রমিকদের মাঝে সেমাই, চিনি, আটা, দুধ ও চাল বিতরণ করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। বিকালে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যালয় চত্বরে এসব বিতরণ করা হয়।

এসময় জয়পুরহাট পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ.ই.এম মাসুদ রেজা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, সাংগঠনিক সম্পাদক এবিএম ইমরুল হাসান সৈকত জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাশেদ আহম্মেদ মিলন, জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights