জয়পুরহাটে স্বামী হত্যায় স্ত্রী ও পরকিয়া প্রেমিকের ফাঁসি

মোঃ উমর ফারুক, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

জয়পুরহাটে পরকিয়া প্রেমের জেড়ে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানাগেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎস্না বেগমকে বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এদিকে তার স্ত্রী পার্শ্ববর্তী শাহিন মিয়া বাবুর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়। এ জেড়েই ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামীরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights