জয়পুরহাটে হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে জয়পুরহাটে হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে তিন যানবাহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হিচমী বাজারে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যানবাহনের বিরুদ্ধে মামলা দায়েরসহ দেড় হাজার টাকা জরিমানা ও ৬ টি হাইড্রলিক হর্ণ জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট হাবেল উদ্দিন, আজহারুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও নমুনা সংগ্রহকারী একেএম জিয়াউল হক।

জয়পুরহাট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় জয়পুরহাট সদর উপজেলার হিচমী বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। শব্দ দূষণ নিয়ন্ত্রণে হাইড্রোলিক হর্ণ ব্যাবহারকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে ৩টি মামলা দায়েরপূর্বক মোট ১৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৬টি হাইড্রলিক হর্ণ ধ্বংস করা হয়। এসময় শব্দ দূষণ বিরোধী লিফলেট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights