জাবিতে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল প্রবন্ধক হিসেবে সাংবাদিক ও প্রাবন্ধিক ড. কাজল রশীদ শাহীন বলেন, আবুল মনসুর আহমদ একাধারে সাংবাদিক, আইনজওবী ও রাজনীতিবীদ ছিলেন। ৩০ টাকা বেতনে তিনি প্রথমে চাকরি শুরু করলেও তার কাজ দেখে ৫০ টাকা বেতন দিয়ে মোহাম্মদীতে আকরম খাঁ নিয়ে আসেন। ১৯২৩ সাল থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি আইন পেশায় ছিলেন। তিনি কৃষক পত্রিকার সম্পাদক ছিলেন। কাজী নজরুল ইসলাম নবযুগের সম্পাদক থাকলেও কার্যত আবুল মনসুর আহমদই পত্রিকা চালিয়েছেন। তিনি ইত্তেহাদ পত্রিকাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তার প্রত্যেকটি কাজের পেছনে রয়েছে যুক্তি ও দর্শন। তার স্বপ্ন ছিলো বাংলাদেশ একটি স্বতন্ত্রবাদী দেশ হবে।

আলোচকের বক্তব্যে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সালমা সাবিহা বলেন, যে সকল প্রতিষ্ঠানে তিনি কাজ করেছেন সকল প্রতিষ্ঠানেই তিনি পেয়েছেন প্রশংসা। শ্রম, নিষ্ঠা, মেধা ও দায়িত্বশীলতা দিয়ে কর্তৃপক্ষকে করেছিলেন সন্তুষ্ট। পাঠকের চিত্ত জয় করেছেন, পেয়েছেন সম্মান। আবুল মনসুর আহমদ নতুন প্রজন্মের সাংবাদিক ও সম্পাদকদের আদর্শ হয়ে থাকবেন।
আরও বক্তব্য রাখেন আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদের আহ্বায়ক ও সাংবাদিক ইমরান মাহফুজ। সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন বিভাগটির শিক্ষার্থী মোহাসিনা বিজলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights