বিশ্বনাথে পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠান জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে বিশ্বনাথ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিসের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অভিযানকালে পৌর শহরের ব্যবসা প্রতিষ্ঠান অহমদ ব্রাদার্সকে ৫ হাজার, পাঁচভাই হোটেল ১০ হাজার টাকা, ধীরেন্দ্র বাবু স্টোর ২ হাজার টাকা, আন-নূর স্টোর ৫ হাজার ও হোসেন স্টোরকে ১০ হাজার টাকা অর্থদন্ড দেন তিনি।

এ বিষয়ে কথা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট অফিসের সহকারি পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভেজাল পণ্যের বিস্তার প্রতিরোধ ও দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights