জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ২০ কেজি গাঁজাসহ রানু শফি নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঘর বিশা এলাকা থেকে তাকে আটক করা হয়।

জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত রানু শফি জয়পুরহাট পৌর শহরের শান্তি নগর মহল্লার মতিয়ার রহমানের ছেলে।

ওসি জানান, আটককৃত রানু শফি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সদর উপজেলার তেঘর বিশা এলাকায় মাদকের বেচাকেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ২০ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। ওসি আরও জানান, মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও উঠতি বয়সী তরুণদের কাছে সরবরাহ করে আসছিলেন আটককৃত রানু শফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights