জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই জিতু?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
দীর্ঘ ৪৮ ঘণ্টা ভোট গণনা শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামি ছাত্র শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর আরিফুল্লাহ আদিব।

এতে ভিপি পদে নির্বাচিত আব্দুর রশিদ জিতু ৩,৩৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আদিবের ভোটসংখ্যা ২,৩৯২। তাদের মোট ভোটের ব্যবধান ৯৪৭।

আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী। তিনি জুলাই আন্দোলনের প্রথম থেকে সোচ্চার ছিলেন। তিনি জাবিতে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

এমনকি গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষার্থীদের স্বার্থে যৌক্তিক সব আন্দোলনের প্রথম সারিতে ছিলেন তিনি। মূলত জুলাই আন্দোলন থেকে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে জাবি ক্যাম্পাসে। তবে ৫ই আগস্ট এর পূর্ব পর্যন্ত তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাবি শাখার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যার কারণে বিভিন্ন সময় তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights