জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দিনাজপুরে জমিয়তের বিক্ষোভ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন সংক্রান্ত চুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) জুমার নামাজের পর দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
এটি ছিল দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি ও আলেমে দ্বীন মাওলানা মতিউর রহমান কাসেমী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, বিশেষ করে ফিলিস্তিনে। সেখানে জাতিসংঘের কার্যকর ভূমিকা না থাকায় বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ।

তিনি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন চুক্তি বন্ধের দাবি জানান। সমাবেশ শেষে একটি গণমিছিল বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এসে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights