জাতীয় চিড়িয়াখানায় ‘বাদশা বাহাদুর’

বিশেষ প্রতিনিধি, বগুড়া

দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’ নামে একটি হাতি দিয়ে সার্কাস পরিচালনার অভিযোগের পর প্রাণীটির কল্যাণ নিশ্চিত করতে সেটিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় হাতিটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি ঢাকার জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights