জানুয়ারিতেই কি মাঠে ফিরছেন হার্দিক?

অনলাইন ডেস্ক

ভারতীয় ক্রিকেটে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে ঘিরে। কবে জাতীয় দলের জার্সিতে দেখা যাবে এই অলরাউন্ডারকে? শনিবার সেই প্রশ্নের জবাব পাওয়া গেল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের কাছ থেকে। তিনি জানিয়েছেন, পরের বছর জানুয়ারিতে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দেখা যেতে পারে হার্দিককে।

শনিবার মুম্বাইয়ে মহিলাদের প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) নিলামের পরে সাংবাদিকদের জয় শাহ বলেন, ‘‘হার্দিকের উপরে আমরা প্রতিদিন নজর রেখে চলেছি। ও এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছে। ফিট হওয়ার জন্য পরিশ্রম করে চলেছে। হার্দিক সুস্থ হয়ে গেলেই আপনাদের জানিয়ে দেব। পরের মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ও দলে ফিরতে পারে।’’

হার্দিক চোট পেয়ে যাওয়ায় জল্পনা শুরু হয়েছিল, তা হলে কি পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাকে আবার অধিনায়ক হিসেবে দেখা যাবে? বোর্ড সচিব এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেছেন, ‘‘টি-টোয়েন্টি বিশ্বকাপ পরের বছর জুনে। আমাদের হাতে অনেক সময় আছে। এখনই এই নিয়ে কথা বলার কোনও মানে হয় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights