জাবিতে ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। এতে গত বছরের তুলনায় চিকিৎসা ও গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে।

শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ বাজেট পাশ হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার এ বাজেট উত্থাপন করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২৯৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ২৭১ কোটি ৮১ লাখ টাকা অনুদান দেবে। আর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সূত্রে ২২ কোটি টাকা ৩৫ লাখ টাকা আয় হবে। অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটও পেশ করা হয়। সংশোধিত বাজেটের আকার ২৮৭ কোটি ১ লাখ টাকা। সংশোধিত বাজেটে ঘাটতির পরিমাণ ৭ কোটি ৮৮ লাখ টাকা। এতে গত বছরের চেয়ে এবার মূল বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১৫ কোটি ৩ লাখ টাকা।
বাজেট পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে চিকিৎসা খাতে বাজেট ধরা হয়েছে দুই কোটি ৮৯ লাখ ২৬ হাজার টাকা। যা মোট বাজেটের ০.৯৮ শতাংশ। এছাড়া গবেষণা খাতে বরাদ্দ করা হয়েছে ৫ কোটি ৫২ লাখ টাকা। যা মোট বাজেটের ১.৮৮ শতাংশ। এ দুই খাতে গতবছর বরাদ্দ ছিলো যথাক্রমে ২ কোটি ৭৪ লাখ ১১ হাজার ও ৪ কোটি ৪২ লাখ টাকা।

সিনেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ, সিন্ডিকেট সদস্য ও রেজিস্ট্রার গ্রাজুয়েট প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights