সখীপুরে দুই ডাকাত গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে উপজেলার দেওবাড়ী এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বাবুল খান ওরফে বাবু (২৯) মানিকগঞ্জের শিবালয় থানাধীন ঘোনাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফ খানের ছেলে এবং রাজিব শেখ (৩৫) ফরিদপুরের সালথা থানাধীন নটখোলা গ্রামের নুরু শেখের ছেলে।

সখীপুর থানা পুলিশ জানায়, উপজেলার দেওবাড়ি বাজারে ১০-১২ জনের সংঘবদ্ধ একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহলরত পুলিশ সদস্যে ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করে। এ সময় একটি প্রাইভেট কার, রামদা, চাপাতি ও কাটার যন্ত্র উদ্ধার করে পুলিশ।

সখীপুর থানার ওসি মো. রেজাউল করিম বলেন, গ্রেফতারকৃত দুইজনকে সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights