জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

অনলাইন ডেস্ক

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার রাতে উপজেলার পিড়ারবাড়ি বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণার কথা জানান।

হিন্দু শাখার নেতাদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু।

তিনি বলেন, আজ থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি, সহসভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ মোট ৯ জন পারিবারিক ও সামাজিক কারণে পদ ও সমস্ত দায়িত্ব থেকে পদত্যাগ করলাম।

পদত্যাগ করা নেতারা হলেন ওয়ার্ড সভাপতি মনজ মল্লিক ওরফে ঝন্টু, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী এবং শিশির মল্লিক।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছে। তবে তারা পদত্যাগ করেছেন কিনা—এ বিষয়ে আমার জানা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights