জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি মাকাম, সম্পাদক শুভ্র

জামালপুর প্রতিনিধি
জামালপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সভা, নির্বাচন ও নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। প্রেস ক্লাবের নবগঠিত কমিটিতে বাংলাদেশ বেতার ও এসএ টিভির প্রতিনিধি ফজলে এলাহী মাকাম সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের প্রতিনিধি শুভ্র মেহেদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শেরপুরের মধুটিলা ইকোপার্ক রিসোর্টে সাধারণ সভা শেষে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি যথাক্রমে নিউ নেশনের শাহ জামাল, দৈনিক যুগান্তরের মদন মোহন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, যায়যায়দিন ও আরটিভির জিএম ফাতিউল হাফিজ বাবু, কোষাধ্যক্ষ এখন টিভির জুয়েল রানা, দপ্তর সম্পাদক মোহনা টিভির ওসমান হারুনী, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মাই টিভির শামীম আলম, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, আমার দেশের ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, নিউজ টুয়েন্টিফোর টিভির তানভীর আজাদ মামুন, দীপ্ত টিভি ও দেশ রূপান্তরের তানভীর আহমেদ হীরা এবং বাংলা টিভির লিয়াকত হোসাইন লায়ন।

সভার প্রথম অধিবেশনে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান প্রধান নির্বাচন কমিশনার ও একই কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোখলেছুর রহমান সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাচন কমিশনার প্রেস ক্লাবের এক বছর মেয়াদি ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights