জায়গা বিক্রি না করায় চলাচলের রাস্তা বন্ধ করে দিল প্রতিপক্ষরা, খুলে দেওয়ার নির্দেশ আদালতের

নোয়াখালী প্রতিনিধি

জায়গা বিক্রি না করায় নোয়াখালী সদরের লক্ষীণারায়ণপুর গ্রামে ৩০ বছরের চলাচলের পথ (রাস্তা) টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে কবিরের নেতৃত্বে প্রতিপক্ষ গংরা। গত সাত মাস থেকে নৌকা দিয়ে চলাচল করছে দুইটি পরিবার। স্কুল কলেজ শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মাঝে চলছে মানবতার জীবন।

এ ঘটনায় নোয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী আনোয়ার হোসেন সুমান বাদী হয়ে প্রতিপক্ষ কবির ও বেলাল ও নয়ন বেগমের বিরুদ্ধে আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত দ্রুত চলাচলের পথ খুলে দেওয়ার নির্দেশ সুধারাম থানাকে।

এদিকে সুধারাম থানার এসআই লন্ডন বাবুর নেতৃত্বে একজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষকে চলাচলের পথ উন্মুক্ত করার নির্দেশ দেন এবং অপসারণ করার চেষ্টা করেন এক পর্যায়ে প্রতিপক্ষেল বাধার মুখে সরে আসেন পুলিশ।

ভুক্তভোগী পরিবার জানান দীর্ঘ ৩০/৩৫ বছর থেকে থাকা এই পথ দিয়ে তারা দুইটি পরবার চলাচল করছেন। প্রতিপক্ষ কবির গংদের চাহিদা অনুযায়ী তাদের কাছে জমি বিক্রি না করায় তারা আমাদের চলাচলের পথ টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। প্রশাসনের নির্দেশও মানছে না। গত সাত মাস থেকে নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের পরিবার মানবতার জীবন যাপন করছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে এসআই লন্ডন বাবুর নেতৃত্বে কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রতিপক্ষরা তারা আদালতের আইন অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights