জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটের ফল প্রকাশ
অনলাইন ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যেসব ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে সেগুলো হলো- কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট (‘সি’ ইউনিট), সমাজবিজ্ঞান অনুষদ (‘বি’ ইউনিট), বিজনেস স্টাডিজ অনুষদ (‘ই’ ইউনিট)।
