জাহাজে ৭ খুনের ঘটনায় মোংলায় নৌযান শ্রমিকদের কর্মবিরতি

বাগেরহাট প্রতিনিধি:
চাঁদপুরে জাহাজে ৭ খুনের হত্যাকারীর বিচারের দাবিতে বাগেরহাটের মোংলায় পণ্যবাহী নৌযান শ্রমিকরা লাগাতার কর্মবিরতির শুরু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে এ লাগাতার কর্মবিরতি শুরু হয়। তবে এই কর্মবিরতি থেকে যাত্রীবাহী নৌযানগুলো বইরে রয়েছে।

মোংলা বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আনোয়ার চৌধুরী জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টারসহ সাত শ্রমিক হত্যাকান্ডর ঘটনায় ক্ষতিপূরণ ও হত্যাকারীদের শনাক্তসহ কয়েকটি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে কর্মবিরতি করছি। রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশে মালবাহী, তেল-গ্যাসবাহী, বালুবাহীসহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু হয়েছে।
বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মামুন হাওলাদার বাদশা জানা, চাঁপুরে নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। যতদিন পর্যন্ত হত্যার বিষয়ে সঠিক বিচার না হবে ততদিন এ কর্মবিরতি চলবে বলে জানান এই শ্রমিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights