জিম্বাবুয়ে ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডিউ কিউর’ স্প্রে করছে ভারত

স্পোর্টস ডেস্ক

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ভারত ও জিম্বাবুয়ের মুখোমুখি লড়াই। ভারতীয় দলের জন্য ম্যাচটি ‘ডু অর ডাই’ অবস্থার সমান।

চেন্নাইয়ে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় ইনিংসে প্রচুর শিশির জমে, যা ব্যাটিং সহজ এবং বোলিং কঠিন করে তোলে। এ সমস্যা মোকাবেলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ড টস ও কন্ডিশনের প্রভাব সীমিত করতে স্টেডিয়ামের আউটফিল্ডে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ‘ডিউ কিউর’ নামের রাসায়নিক স্প্রে করছে।

‘ডিউ কিউর’ মেজর লিগ বেসবলের বিভিন্ন ভেন্যুতেও নিয়মিত ব্যবহার হয়। এর মূল কার্যকারিতা হলো- স্প্রে করার পর ঘাসে আর্দ্রতা জমে না এবং যদি ঘাস ভেজা হয়, তা দ্রুত শোষিত হয়ে শুকিয়ে যায়।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চেন্নাই স্টেডিয়ামের আউটফিল্ড নতুনভাবে প্রস্তুত করার সময় তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এই রাসায়নিক ব্যবহার নিশ্চিত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights