জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সাভারে আলোচনা সভা

সাভার প্রতিনিধি
জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে সাভার প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে আহতদের পুনর্বাসন ও যথাযথ সম্মান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, নাজমুস সাকিব, সহসভাপতি আরিফুর রহমান ও ওমর ফারুকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এসময় সাভার প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights