জুলাই সনদ বাস্তবায়ন না হলে পরিণতি হাসিনার মতোই হবে: দিনাজপুরে ছাত্রশিবিরের কড়া হুঁশিয়ারি ও বিশাল বিক্ষোভ

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শাখার উদ্যোগে শহরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টায় শহরের মডার্ণ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলিটেকনিক ইনস্টিটিউট মোড়ে গিয়ে এক প্রতিবাদী সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলজুড়ে নেতাকর্মীদের কণ্ঠে ছিল বৈপ্লবিক ও আপসহীন স্লোগান। আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, রক্ত দিয়ে কেনা বাংলাদেশ রক্ত দিয়ে রাখবো, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, লাল জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এবং অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করো করতে হবে এমন নানা স্লোগানে পুরো দিনাজপুর শহর মুখরিত হয়ে ওঠে।

মিছিল পরবর্তী সমাবেশে শিবিরের শীর্ষ নেতারা বর্তমান সরকারের উদ্দেশ্যে অত্যন্ত কড়া ভাষায় বার্তা দেন। বক্তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, জুলাই আন্দোলনের ত্যাগের ওপর দাঁড়িয়েই আজকের পরিবর্তন এসেছে।

সমাবেশে বক্তারা বলেন: জুলাই আন্দোলনের ওপর ভিত্তি করেই বিএনপি ক্ষমতায় এসেছে। আপনারা অতীতের ইতিহাস এত দ্রুত ভুলে যাবেন না। ফ্যাসিস্ট হাসিনার কী করুণ পরিণতি হয়েছে, তা চোখের সামনেই দেখেছেন। গণভোটের রায় মেনে নিয়ে অবিলম্বে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করুন। অন্যথায়, যে আন্দোলনের ওপর ভিত্তি করে আপনারা ক্ষমতায় বসেছেন, সেই জুলাই আন্দোলনই আপনাদের ক্ষমতা থেকে নামাতে বাধ্য হবে।

সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা: কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দিনাজপুর শহর শাখা সভাপতি, মোঃ মাসুদ রানা, হাবিপ্রবি শাখা সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম
সমাবেশে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শাখার বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশ থেকে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights